1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

টেসলার শেয়ার পতন কর্মী ছাঁটাইয়ের খবরে

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২, ৪.৫৩ পিএম
  • ২৩৯ Time View

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনের প্রায় ১০ শতাংশ ভেতনভুক্ত কর্মী কমাতে চান প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির নির্বাহীদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি একথা জানান। ইমেইলটি বৃহস্পতিবার (২ জুন) পাঠানো হয়েছে। এর শিরোনাম ছিল ‘বিশ্বব্যাপী সব নিয়োগ স্থগিত রাখুন’। এ খবরে টেসলার শেয়ার ৯ দশমিক ২২ শতাংশ কমে যায়। খবর রয়টার্সের।

এদিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ৭৭৬ ডলারে ৪.৬ শতাংশ শেয়ারদর বেড়ে লেনদেনের ইতি ঘটে। পরদিন টেসলার শেয়ারদর ৪ শতাংশের অধিক কমে যায়। এটা হয় প্রি-ওপেনিং সেশনে। যদিও আগের দিন মাইক্রোসফটের শেয়ারও ১.৬৬ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে ২.৬ ট্রিলিয়নের আর্থিক প্রতিষ্ঠান, জেপিমরগ্যান চেইজ-এর চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ জেমি ডিমন ইউক্রেন যুদ্ধ ও মুদ্রাস্ফীতির কারণে বৈশ্বিক অর্থনীতির উপর যে বিপর্যয় আসছে তার পূর্বাভাস দিলে বিনিয়োগকারীরা আমলে নেয়, এতে দরপতন ঘটে। অবশ্য যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে এ্যাসেট ম্যানেজমেন্ট জেপিএমেরও ১.৩৯ শতাংশ দরপতন হয় সেদিন।

রয়টার্সের প্রতিবেদনটি এমন সময় আসে যখন মাস্ক তার টেসলার কর্মীদেরকে হোম অফিস ছেড়ে সশরীরে কাজ করার অথবা চাকরি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।

টেসলা তার যুক্তরাষ্ট্রের বাজারে খারাপ করার পর চীনের সাংহাই কারখানার দিকে বেশ মনোযোগ দিচ্ছে, যাতে করে বাজার ফিরতে পারে। করোনা মহামারী থেকে এখনো পর্যন্ত টেসলা চীনের প্রধান-প্রধান শহরগুলোতে ৪০ হাজার একক উৎপাদন হারিয়েছে।

সর্বশেষ ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে মাস্ক চলতি বছরেই তার ব্যক্তিগত সম্পদ হারিয়েছেন ৪২.৯ বিলিয়ন ডলার। এখন তার সম্পদ রয়েছে ২২৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, চলতি বছরের জুন পর্যন্ত টেসলার শেয়ার ২৬ শতাংশ কমে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com