1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ৪৩তম এজিএম সম্পন্ন সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপুকে অপহরণ চেষ্টার ঘটনায়, আটক ৩

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯.৩৫ পিএম
  • ২৪১ Time View

বরিশাল : সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা এবং অপহরণচেষ্টার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক। গ্রেফতারকৃতরা হলো- নগরীর কাউনিয়া এলাকার মৃত. আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার ঘটনার পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গত রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আমরা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে ব‌রিশাল মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ ক‌মিশনার মনজুর রহমান জানান, প্রাথমিকভাবে আসামিরা দাবি করেছে, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথে কথার কাটাকাটি হয় মামুনের সাথে। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হাবিবকে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

এদিকে, গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়। 

এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেফতার সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com