1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করলো ৩৪ বিজিবি!

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯.২২ পিএম
  • ২২৫ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি) সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা। 

শুক্রবার(৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। 

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র সদস্যরা রহমতের বিলে মাদক পাচারের তথ্যে অবস্থান নেয়। এক পর্যায়ে রাত ৪টার দিকে মাদককারবারিরা সীমান্ত থেকে পায়ে  হেঁটে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

একপর্যায়ে মাদককারবারিরা গ্রেফতার হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানান তিনি।

৩৪ বিজিবি অধিনায়ক আরও জানায়,৩৪ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে অদ্যবধি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৪লাখ ৬৭হাজার ১২পিস ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য দুইশত চার কোটি টাকা বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com