1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

কিউইরা ১৩২ রানের পুঁজিতেও মনোবল হারায়নি

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৫.৫৭ পিএম
  • ২৫৩ Time View

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রান তুলতেই নেই ৭ উইকেট। সেখান থেকে পুঁজি মাত্র ১৩২ রানের। তবুও নিজেদের ওপর থেকে বিশ্বাস হারায়নি নিউজিল্যান্ড। পেসারদের নৈপুণ্যে ইংল্যান্ডকেও পাল্টা বিপদে ফেলেছে তারা। লর্ডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে মনোবল না হারানোর গল্পই করলেন কিউই পেসার কাইল জেমিসন।

লর্ডস টেস্টের প্রথম দিনেই উত্তাপ ছড়ান পেসাররা। দুই দলের পেস বোলারদের দাপটে প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। কিউইদের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে সাত উইকেটে ১১৬ রান। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ১৬ রানে। ইংলিশ ওপেনাররা উদ্বোধনী জুটিতে তুলেছিল ৫৯ রান।

দলীয় রান ৯২ থাকার সময়ও দুই উইকেট ছিল তাদের। সেখান থেকে বরাবর একশ রান তুলতেই তারা হারায় আরও পাঁচ উইকেট।

প্রথম দিন শেষে জেমিসন বলেন, ‘আমরা যখন বোলিংয়ে আসি, পরিস্থিতি ঠিক ছিল না। তবে আমাদের বিশ্বাস ছিল যে ম্যাচে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় আছে। আমাদের মনে হচ্ছে, এখনও ভালোভাবেই ম্যাচে টিকে আছি আমরা। ভালো বোলিং করতে হবে, এটা জানা ছিল। তবে আমাদের ইনিংসে দেখেছি, খুব দ্রুতই চিত্র বদলে গেছে। ভালো জায়গায় বল করতে থাকলে অনেক কিছু হতে পারে, সেরকম আশায়ই আমরা ছিলাম।

আমাদের মনে হচ্ছিল, একটি উইকেট নিতে পারলে আরও অন্তত দুটি নিতে পারব এবং চাপটা ক্রমাগত ধরে রাখব। আমরা সেই পরিকল্পনায় অটুট থেকেছি। আমাদের লাইন ও লেংথ ধরে রেখেছি। এর ফলও পেয়েছি, যা ম্যাচে আমাদের ফিরিয়ে আনে।’

প্রথম দিনে দুটি করে উইকেট নেন জেমিসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। একটি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম। প্রথম দিনে নিশ্চিতভাবেই কঠিন সময় পার করেছে দুই দলের ব্যাটাররা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com