1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

মাসব্যাপী আইএফআইসি ব্যাংকের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচী

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৬.৪৭ পিএম
  • ৩৩৮ Time View

দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ এসএমইর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২ জুন) আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর আওতায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর এসএমই সেগমেন্টের উদ্যোক্তাদের জন্য এ নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

আইএফআইসি ব্যাংক প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ওবায়দুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক মো. আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, আইএফআইসি ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক  শাহ মোহাম্মদ মঈনউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল হাসনাত, মানবসম্পদ বিভাগের প্রধান কে এ আর এম মোস্তফা কামাল, ব্রাঞ্চে’স এন্ড এসএমই বিভাগের প্রধান জনাব এ টি এম রাজিউর রহমান -সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com