1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

বীরগঞ্জে দুঃস্থ মেধাবী ৪৫ জন ছাত্রী’কে বাইসাইকেল বিতরণ করেন এমপি গোপাল 

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৪.৩০ পিএম
  • ২০৭ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর সোনার মানুষ গড়তে প্রয়োজন মানসম্মত শিক্ষা। শিক্ষার মান আরো উন্নত করার মাধ্যমে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ।

তাদের ভবিষ্যতের জন্যই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের আরো অনেক দূর যেতে হবে। সত্যিকারের জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা- এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। সবাই একটু সচেতন, সজাগ ও সচেষ্ট হলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 

বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয় পরিষদে ১ জুন বুধবার বিকেলে মুজিব বর্ষ উপলক্ষে ৪৫ জন দুঃস্থ মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। 

মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com