বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এর আইসিবি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯০ Time View

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ আজ বৃহস্পতিবার (২ জুন) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তিনি আইসিবির কার্যক্রমকে আরও জোরদার করার বিষয় নিয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে ছিলেন একই বিভাগের যুগ্ম সচিব ডঃ নাহিদ হোসেন, উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা এবং সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ। আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিনি আইসিবির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS