1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

গৃহকর্মীর ঝুলন্ত লাশ মিলল পুলিশ কর্মকর্তার বাসায়

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১.০৪ পিএম
  • ২৪৯ Time View

রাজধানীর রমনা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

বুধবার (১ জুন) বিকালে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকাল পাঁচটার দিকে অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই সময় অতিরিক্ত ডিআইজির স্ত্রী-সন্তানেরা বাসার বাইরে ছিলেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com