1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ‘আত্মহত্যা’

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১০.৫৬ এএম
  • ২০৬ Time View

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরে রাতে পুলিশের পক্ষ থেকে চিরকুট উদ্ধারের কথা জানানো হয়। বলা হচ্ছে, চিরকুটটি প্রাপ্তির লেখা। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই- সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। বিকজ এভরি পারসন ইজ রিপ্লেসেবল। আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি।’

এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান জানান, জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন প্রাপ্তি। বিকেলে দিকে তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ জানিয়েছে, প্রাপ্তি বিষণ্নতায় ভুগছিলেন। তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com