সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার।
২৮ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক্স ও স্কয়ার ফার্মা লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply