1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপায় নিহত ১

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ৩.০৫ পিএম
  • ২০১ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়িচাপায় মোছা নাজমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে আটকের পাশাপাশি মামলা হয়েছে থানায়।

বুধবার (১ জুন) দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে মুগদা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িচালককে আটক করে। ওই গাড়িটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে সিটি করপোরেশনের গাড়িটা এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, মঙ্গলবার রাতে ওই নারী টিটিপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত নারীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। এই ঘটনায় বুধবার সকালে মামলা হয়েছে। ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ এবং এর চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com