1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

চীনের ৩০ যুদ্ধবিমানের টহল তাইওয়ানের আকাশে

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ১০.৩৪ এএম
  • ২৩৭ Time View

তাইওয়ানের আকাশে চীনের অন্তত ৩০টি যুদ্ধবিমান টহল দিয়েছে বলে জানিয়েছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, চীনের যুদ্ধবিমানগুলো তাদের আকাশে অনুপ্রবেশ করেছিল। খবর- পার্সটুডের

চীনের যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে দেশটি নিজেদের যুদ্ধবিমান উড্ডয়ন করায়। চীনের সর্বশেষ কর্মকাণ্ড নজরদারি করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করে তাইপে।

এর আগে গত ২৩ জানুয়ারি চীনের ৩৯টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে তাইপে সে সময় দাবি করেছিল। ঐ ঘটনার পর এবারই প্রথম চীনের যুদ্ধবিমানের বড় বহর তাইওয়ানের আকাশে প্রবেশ করল। তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলেই মনে করে চীন। তবে আমেরিকা তাইওয়ানকে নিয়মিত অস্ত্র সরবরাহ করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়োজনে সামরিক পন্থায় তাইওয়ানকে রক্ষা করা হবে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই বক্তব্য পরিবর্তন করেন। বাইডেন তার বক্তব্য পাল্টালেও আমেরিকা বাস্তবে একচীন নীতি অগ্রাহ্য করে তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে।

চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের অসন্তোষের বিষয়টি জানাতে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের বড় বহর পাঠাচ্ছে। এভাবে তাইপের পুরনো যুদ্ধবিমানবহরকে নিয়মিতই চাপে রাখছে বেইজিং। বেইজিং প্রয়োজনে তাইওয়ানে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়ে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com