1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কেউই অধিনায়ক বদল করার কথা ভাবছে: পাপন

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ১০.০৮ এএম
  • ১৪৫ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর থেকে সাদা পোশাকে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ হেরেছে টাইগাররা। এদিকে দলের মতো ব্যর্থতার মাঝে ঘুরপাক খাচ্ছেন অধিনায়ক মুমিনুল হকও। সর্বশেষ কয়েক সিরিজে ব্যাট হাতে যাচ্ছে তাই পারফর্ম করছেন বাঁহাতি এই ব্যাটার।

নেতৃত্ব মুমিনুলের ব্যাটিংয়ে কতটা প্রভাব ফেলেছে সেটা পরিসংখ্যানে চোখ বুলালেই পরিস্কার হওয়া যাবে। ব্যাটার হিসেবে ৮ সেঞ্চুরির করা মুমিনুল অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন মোটে তিনটি। গড়ও কমে গেছে আগের তুলনায় ঢের বেশি। এমন বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে মুমিনুলের নেতৃত্ব নিয়ে।

তবে মুমিনুলকে নেতৃত্ব নিয়ে পাপন বলেন, ‘আমি কোচদের নিয়ে বসেছিলাম। ওদের সবার সঙ্গেই কথা হয়েছে। আমি মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন না। ওর অধিনায়কত্ব নিয়ে কোচদের কারো কাছ থেকেও কোন সমস্যা পাইনি। অধিনায়কত্ব নিয়ে আমাদের উদ্বেগ নাই।’

শুধু পাপন নয়, কেউই অধিনায়ক বদল করার কথা ভাবছে না বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। পাপন বলেন, ‘আমরা কেউ চাই না। আমি অন্তত চাই না (অধিনায়কত্ব বদল)। এটা নিয়ে আমার মাথায় কোন দুশ্চিন্তা নেই। আগেও আমাকে প্রশ্ন করা হয়েছিল।

একবার আমাকে রিয়াদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছি কোন সমস্যা নাই। অধিনায়কত্ব নিয়ে কোন সমস্যা নেই। ও (মুমিনুল) নিজে বলুক ও কি করতে চায়।’

গুঞ্জন রয়েছে মুমিনুল নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হতে পারেন সাকিব আল হাসান। এমনটা শুনেছেন বোর্ড সভাপতিও। তবে বোর্ড সভাপতি জানিয়েছেন,‘শুনলাম, একজন আমাকে বলছে সাকিবের কথা। ব্যাপারটা হচ্ছে সাকিব তো তিনটারই ছিল (তিন ফরম্যাটের অধিনায়ক)। সাকিব তো হতেই পারে। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে সাকিব খেলবে কিনা। ও কোনটা খেলবে কোনটা খেলবে না?

অধিনায়ক হলে তো এটা করা যাবে না। আগে জানতে হবে ওর পরিকল্পনা কি? সাকিবের একটা জিনিস আমি জানি না। কখন বলবে আমি খেলব না। শেষ মুহূর্তে বলবে আমি খেলব না।

এইগুলা হলে তো সমস্যা। ওকে অধিনায়ক করতে হলে ওর সঙ্গে তো বসতে হবে। এটা খেলব না, ওটা খেলব না এটা তো হবে না। সাকিব ছাড়াও অনেকের নাম এসেছে। এটা তো বুঝেশুনে নিতে হবে। এটা হুট করে নেওয়ার মতো না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com