1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড আহমেদ ফুড প্রোডাক্টস এর

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৭.২৭ পিএম
  • ৩৭৫ Time View

ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছে আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। সম্প্রতি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ।

শিল্প মন্ত্রণালয়ের দেওয়া এ পুরস্কারে ক্ষুদ্র শিল্প ক্যাটাগরি (উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা) জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করল আহমেদ ফুড প্রোডাক্টস।

শিল্প মন্ত্রণালয় ২৬টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২০ প্রদান করে। রোববার (২৯ মে) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ পুরস্কার হস্তান্তর করা হয়। এতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

অনুষ্ঠানে আহমেদ ফুড প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর মিনহাজ আহমেদ ও ডেপুটি ম্যানেজার নাজমুল হক (মার্কেটিং অপারেশন) সহ আহমেদ ফুড প্রোডাক্টসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com