1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নতুন দফা আলোচনার প্রস্তাব তুরস্কের

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৩.২৮ পিএম
  • ২০৩ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

গতকাল (৩০ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেয়া জরুরি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার। খবর- পার্সটুডের

তুর্কি প্রস্তাবের বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি। পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে এই শান্তি আলোচনার বিষয়টি উল্লেখই করা হয়নি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন প্রসঙ্গে এরদোয়ান ও পুতিন যে আলোচনা করেছেন তাতে কৃষ্ণসাগর ও আযভ সাগরের নিরাপত্তা এবং সেখান থেকে মাইন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com