বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

২ ঘণ্টায় ২৬৬ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৯২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পরযন্ত ডিএসইতে ২৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS