1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

আজ বিশ্ব তামাক মুক্ত দিবস

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১২.০৯ পিএম
  • ৩৫৯ Time View

বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে ৩ লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হন। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। গতকাল বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বকারী (যুগ্ম-সচিব) মো. খায়রুল আলম শেখ। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বাবলু কামার সাহা, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য) মো. সাইদুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্ধন জং রানা প্রমুখ।

টোব্যাকো এটলাস শিরোনামে আন্তর্জাতিক এক প্রকাশনার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণায় বলা হয়েছে, সরকার তামাক খাতে যে পরিমাণ রাজস্ব পায় তার চেয়ে অনেক বেশি অর্থ তামাকজনিত রোগের চিকিৎসায় ব্যয় করতে হয়।

মূল প্রবন্ধে বলা হয়, তমাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সেবন প্রতিটি ক্ষেত্রেই পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন-দুটোই ভয়াবহ ও প্রাণঘাতী নেশা। পরোক্ষ ধূমপান অধূমপায়ীদের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, ক্রণিক লাং ডিজিজসহ বিভিন্ন মারাত্মক অসংক্রামক রোগ দেখা দেয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘তামাকে হয় ফুসফুস ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে শুরু হয়ে জাতীয় জাদুঘর পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

উল্লেখ্য, ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। তবে এ বছর ওই সময়ে দিবসটি উদ্যাপন করা সম্ভব হয়নি। তাই ২০ জুন দিবসটি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com