1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

চার দিন নিখোঁজের পর তৃতীয় শ্রেণির ছাত্রের বস্তাবন্দি মরদেহ  উদ্ধার 

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১১.২৮ এএম
  • ১৬৮ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিখোঁজের চার দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মণ্ডলের বস্তাবন্দি মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) ভোর সাড়ে ৫টায় পার্শ্ববর্তী এক ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ।

দীপ্ত মণ্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মণ্ডলের ছেলে।

গ্রেফতাররা হলেন— একই এলাকার রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীল।

ওসি আলী আর্শাদ  জানান, গত শুক্রবার (২৭ মে) রাত ১১টায় বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। এ ঘটনায় তার বাবা দীপক মণ্ডল শনিবার (২৮ মে) রাতে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার চার দিন পর প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করেন স্থানীয়রা।

পরে আজ গভীর রাত সাড়ে ৩টায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার দীপ্তকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভোর সাড়ে ৫টায় পার্শ্ববর্তী এক ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে গ্ৰেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত সম্পন্ন করে গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বা কি কারণে এই হত্যাকাণ্ড করা হয়েছে সে বিষয়ে বিস্তর তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com