1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত

  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১.০৪ পিএম
  • ১৭৪ Time View

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবেদন অনুযায়ী এসব অর্থ পরিশোধ করা হয়। একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে, যার বিপরীতে চাওয়া হয়েছে ৩৭৪ কোটি টাকা।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। আর ৭ সেপ্টেম্বর থেকে আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহক ৩৯১ কোটি টাকা উত্তোলন করেছেন।

এর আগে প্রথম দিনে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ব্যাংক ক্যাশে ৯৩ কোটি এবং আরটিজিএস, বিফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকা, অর্থাৎ মোট ১৪১ কোটি টাকা গ্রহণ করে। এদিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

দ্বিতীয় দিনে, ৮ সেপ্টেম্বর, ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ক্যাশে ৯০ কোটি এবং বিফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা, অর্থাৎ মোট ১৯৫ কোটি টাকা ব্যাংকে প্রবাহিত হয়। এদিন মোট ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।

তৃতীয় দিনে, ৯ সেপ্টেম্বর, ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন। ওই দিনও আবেদন অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধ করা হয়।

ব্যাংক সূত্র জানায়, ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। ২ সেপ্টেম্বর আবেদন করেন ১৯ হাজার ৬১৩ জন, তাদের আবেদনের পরিমাণ ছিল ১ হাজার ১৬ কোটি টাকা। ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

এদিকে গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার গণমাধ্যমকে বলেন, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাদের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com