1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯

  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ৪৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ও আজ শনিবার ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

অন্য দুই অভিযানে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে ১৫০ পিস ইয়াবাসহ সোহেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার সবাইকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com