1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ

র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২.৪৪ পিএম
  • ৪৫ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটে এটি পাস হয়।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে বিলটি পাসের আগে স্পিকার বলেন, আমরা স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের স্তরে রয়েছি।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে ভোট চান স্পিকার। এ সময় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

র‍্যাবের জায়গায় এসআরবি করা সংক্রান্ত বিলে বলা হয়েছে, পুলিশ বাহিনীর অধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে। সরকার প্রয়োজন অনুযায়ী পুলিশ ও শৃঙ্খলা বাহিনী থেকে নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, সশস্ত্র সদস্য বা কর্মচারীকে পদায়ন কিংবা প্রেষণে নিয়োগ দিয়ে এ ইউনিট গঠন করবে।

ইউনিটটির কর্মকর্তা, সশস্ত্র সদস্য ও কর্মচারীদের পদবিন্যাস, নিয়োগপদ্ধতি ও চাকরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হবে। এসআরবির জন্য বিধি দ্বারা নির্ধারিত পতাকা, প্রতীক ও স্বতন্ত্র পোশাক থাকবে। পুলিশে কর্মরত অন্তত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা এসআরবির মহাপরিচালক হবেন।

বিলে বলা হয়েছে, র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা ও কর্তৃত্ব, বিদ্যমান সুযোগ-সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে জমা অর্থ, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, রেজিস্টার, রেকর্ডপত্রসহ সব দলিল এসআরবিতে স্থানান্তরিত হবে।

নতুন আইনের বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত ২০০৫ সালের বিদ্যমান বিধিমালার অধীনে র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও আদালতের কার্যধারা বহাল থাকবে।

এসআরবিকে ফৌজদারি অপরাধের তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রাখা হয়েছে।

আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ ও ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

এপিবিএন পাবে তদন্তের ক্ষমতা

এর আগে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটিও পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, পুলিশ বাহিনীর অধীন এপিবিএন গঠিত ও পরিচালিত হবে। এ ইউনিটে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও অন্য কোনো ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকবে।

প্রস্তাবিত আইনে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে কোনো স্থানে প্রবেশ, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

বিলে বলা হয়েছে, এ ইউনিটের কোনো সদস্য যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ইলেকট্রনিক গণমাধ্যম বা সংবাদপত্রে কোনো তথ্য কিংবা দলিল প্রকাশ করতে পারবেন না। তথ্য বা দলিল প্রকাশে সহযোগিতা করতে কিংবা প্রকাশের কারণও হতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com