1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০৪ পিএম
  • ১৫১ Time View

মোঃ ইউসুফ আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ বিজিবির পৃথক পৃথক ভাবে মাদক বিরধী অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে । মাহিদুল ইসলাম ওরুফে ছুটু (৪৫), সাদেকুলইসলাম (২৮), জাকির হোসেন (২২), শামীম আক্তার (২৬) মাদকসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে ।

মাহিদুল ইসলাম উপজেলার নন্দগাঁও (নার্সারীপাড়া) গ্রামের আব্দুল গফুেরর ছেলে, ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ২শ‘টাকাসহ রবিবার সন্ধায় যাদুরাণী বাজারে আটক করে থানা পুলিশ। সাদেকুল ইসলাম ও জাকির হোসেন একই উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত সামির আলীর ও জাহাঙ্গীর আলমের ছেলে। ৫০ বিজিবির মলানী বিওপির টহল টিম রবিবার রাতে তাদের কে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট,৩৫ পিস ট্যাপেন্টাডল ও এটি মোটর সাইকেলসহ উপজেলার ঠাকিঠুকি মোড় থেকে আটক করে থানায় নিয়ে আসে। শামীম আক্তার রানীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের আব্দুল লতফিরে ছেলে। তাকে ৪২ বিজিবি’র গোবিন্দপুর বিওপির টহল টিম রবিবার রাতে সীমান্তে ভ’টডাংঙ্গী কুলিক নদীর ঘাট সংলগ্ন থেকে ২৬ পিস ইয়াবা ও এটি মোটর সাইকেল একটি মোবাইলসহ আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন,ধৃত আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথকভাবে মাদক আইনে মামলা দায়ের করে সোমবার ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com