1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ব্যাংকখাতে শৃঙ্খলা ফেরাতে কাঠামোগত সংস্কারের উদ্যোগ: আমির খসরু রিজার্ভ চুরির মামলা: কোজেন ও কন্নরের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট

রিজার্ভ চুরির মামলা: কোজেন ও কন্নরের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১.৫৬ পিএম
  • ৩২ Time View

সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেওয়া মার্কিন আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনো নতুন কোনো আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিগগিরই অভিজ্ঞ এবং অর্থ উদ্ধারে সফল কোনো আইনি প্রতিষ্ঠানকে এ মামলার দায়িত্ব দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভায় ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে আইনি কার্যক্রমের আনুষ্ঠানিক সম্পর্কও শেষ হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এটা একটি স্বাভাবিক ঘটনা। এখানে সন্দেহের কিছু নেই। খুব শিগগিরই অভিজ্ঞ ও অর্থ আদায়ে সফল আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা হিসাব থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া প্রায় ২ কোটি ডলার ফেরত এলেও ফিলিপাইনে পাচার হওয়া বড় একটি অংশের অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে। ওই মামলার আইনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘কোজেন ও কন্নর’-কে।

এদিকে, এস আলম-সংশ্লিষ্ট মামলাতেও বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের আইনজীবী পরিবর্তন করা হয়েছে। এ মামলায় বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষে নতুন আইনজীবী হিসেবে রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ রয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক পরিবার বা গ্রুপ একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে না পারলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ওই বিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে।

এরই মধ্যে গত সপ্তাহে ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেয়ার নিয়ন্ত্রণ ও ব্যাংকের ওপর প্রভাব বিস্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com