1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ৩৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপার কে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের বরাত দিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক বহনের অভিযোগে বাসচালক দিদারুল আলম চৌধুরী ও তার সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ।

এদিকে একই দিন কুমিল্লা নগরী ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- সাকির হোসেন, কামাল হোসেন, আরিফ হোসেন, মাহমুদ পিয়াল ও মিনার হোসেন। ডিবি পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদক সেবন ও মাদক কেনার টাকা জোগাড় করতে ছিনতাই করতেন তারা স্বীকার করে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com