1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন সার্কুলার বাংলাদেশ ব্যাংকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উৎসে কর কর্তনের নির্দেশ এনবিআরের তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক হাই-টেক পার্কের প্রতিষ্ঠানের রয়্যালটি ও কারিগরি ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্টদের ইসলামী ব্যাংকের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা এদেশে নারীদের মুক্তি চাইলে ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে ভাসানী নারী মুক্তি পার্টিকে শক্তিশালী করতে হবে— ড. আবু ইউসুফ সেলিম অনিয়ম দমনে পেশাগত হিসাববিদ প্রয়োজন: অধ্যাপক সেলিম উদ্দিন টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

হাই-টেক পার্কের প্রতিষ্ঠানের রয়্যালটি ও কারিগরি ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৪ পিএম
  • ৪৮ Time View

হাই-টেক পার্কের ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোর রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সুবিধার আওতায় নির্ধারিত সীমার মধ্যে বৈদেশিক মুদ্রার হিসাবের পাশাপাশি দেশীয় টাকার হিসাব থেকেও এসব ফি বিদেশে পাঠানো যাবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৬ মে জারি করা ‘এফই সার্কুলার নম্বর-২১’-এর ১০ ধারা অনুযায়ী হাই-টেক পার্কের ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই তাদের বৈদেশিক মুদ্রার হিসাব থেকে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে পারত।

এ ক্ষেত্রে নতুন প্রকল্পের জন্য আমদানি করা যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ এবং চালু থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর বিবরণীতে ঘোষিত আগের বছরের বিক্রয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক দায় পরিশোধ আরও সহজ করতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে দেশীয় টাকার হিসাব থেকেও নির্ধারিত সীমার মধ্যে এসব অর্থ বিদেশে পাঠাতে পারবে।

তবে অর্থ পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় বা অর্থের উৎস নেই, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রযোজ্য আয়কর ও মূল্য সংযোজন কর যথাযথভাবে কেটে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কি না, সেটিও যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সীমার বেশি অর্থ বিদেশে পাঠাতে হলে অথবা অন্য কোনো বৈধ ব্যয়ের অর্থ রেমিট্যান্স করতে চাইলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

এ ছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণসংক্রান্ত আইন, ১৯৪৭-এর ৩(৪) ধারা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

একই সঙ্গে গ্রাহক যাচাই এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত বিধান কঠোরভাবে পরিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com