1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালকের মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ৭.৪৬ পিএম
  • ২১৩ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফেইসবুক পেজে এ সংক্রান্ত একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

এর আগে, শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে মেহেদী হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, ‘নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না।

উৎপল বড়ুয়া বলেন, মেহেদী দরজা না খোলায় তার পাশের রুমের লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

ময়নাতদন্তের জন্য মেহেদীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ব্যাপারে আরও খোঁজখবর চলছে বলে জানান ওসি। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com