1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি, আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলে এজেন্টের ব্যাংক হিসাবও বাধ্যতামূলক রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা র‌্যাবের অবসান, নতুন নামে যাত্রা শুরু এসআরবির ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিন বকেয়া হলে ইডিএফ ঋণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০.০৮ পিএম
  • ২০ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বাঙ্গরা বাজারে আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন আনোয়ার হোসেন মেম্বার। পূর্বশত্রুতার জেরে ১৯ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com