1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

আজ চার কোম্পানির পর্ষদ সভা

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ১১.০০ এএম
  • ১২৬ Time View

আজ সোমবার (৩০ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং ফুডস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। এর মধ্যে বার্জার পেইন্টসের পর্ষদ সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠক থেকে আসতে পারে লভ্যঅংশ সংক্রান্ত ঘোষণা। বাকী কোম্পানিগুলোর বৈঠকে প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

বার্জার পেইন্টস

আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে বহুজাতিক রং উৎপাদক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৬ টাকা ৩ পয়সা। এটিকে এনুয়ালাইজড করলে দাঁড়ায় ৫৭ টাকা ৫৭ পয়সা। (প্রকৃত ইপিএস এরচেয়ে কম-বেশি হতে পারে)।

প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এরই মধ্যে যা বিতরণ সম্পন্ন করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সে বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৮ টাকা ৩ পয়সা।

রূপালী ব্যাংক

আজ বেলা ২টা ৪৫ মিনিটে ব্যাংক খাতের ব্যাংকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

গত বছর প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৯ পয়সা।

ফু-ওয়াং ফুডস

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।

গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬ পয়সা।

মিথুন নিটিং

বস্ত্র খাতের এ কোম্পানির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com