1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯.২০ পিএম
  • ১৪৭ Time View

ঢাকা, ২ জুন ২০২৬: দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হবে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর আহবায়ক ডা. খালেদ আহমেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ওয়ালী উল মোরশেদ, কর্পোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীব দে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এ চুক্তি স্মারকের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এর আওতায় অ্যাসোসিয়েশন এবং এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com