1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ট্রাস্ট ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ান ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এবি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মিডল্যান্ড ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক ভৈরবে সাবেক মেয়রের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ভৈরবে মানবপাচার মামলায় গণ অধিকার পরিষদ নেতা সামছুল মামুন গ্রেফতার ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ১০২ Time View

২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ঢাকা: চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি, ঢাকার (লাইসেন্সি: জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি) যৌথ উদ্যোগে রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুরে একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ফর ডক্টরস আয়োজন করা হয়। বিশেষায়িত ইউরোলজি রোবটিক  সার্জারি, ল্যাপারোস্কপি এন্ড এন্ডোস্কোপি বিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিতে প্রায় ১০০ জন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী, পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট ও কনসালট্যান্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে বিশেষ দুইটি সেশন অনুষ্ঠিত হয়: “অ্যাডভান্টেজ অব রোবোটিক্স ইন প্রস্টেট এন্ড রেনাল টিউমার” ও “ল্যাপারোস্কোপিক এড্রেনালেকটমি ইন দা মডার্ন এরা”।

মূল বক্তব্য উপস্থাপন করেন, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ রোবটিক ইউরলজি সার্জন ডা. দীপাক রাঘাভান ও অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির ইউরলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন (কাজল)। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডির সিইও ডা. তামজীদ আলম।

এই সিএমই প্রোগ্রাম বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ব্র্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড পিএলসি এবং বিখ্যাত দক্ষিণ এশিয়ান স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে। একাধিক দেশে ৭৬টিরও বেশি হাসপাতাল এবং ৭০০টিরও বেশি ক্লিনিক পরিচালনাকারী অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের বিদেশে না গিয়েও নির্ভরযোগ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করা এবং পর্যায়ক্রমে বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম আকৃষ্ট করা। অনুষ্ঠানে অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ১৫,০০০-এরও বেশি বহির্বিভাগ (ওপিডি) রোগী, ১,৮০০টি অন্তঃবিভাগ (আইপিডি) এবং ১,০০০টিরও বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনের হার এক শতাংশেরও কম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com