1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ

জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০.৪৫ এএম
  • ১৫৮ Time View

দেশের অর্থনীতির প্রবৃদ্ধির গতি আরও কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২২ শতাংশ, যা আগের দুই প্রান্তিকের তুলনায় কম।

সোমবার (২০ জুলাই) বিবিএস চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের জিডিপির হিসাব প্রকাশ করে।

তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ এবং অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ছিল ৩ দশমিক ০৩ শতাংশ। ফলে অর্থবছরের প্রথম তিন প্রান্তিকেই জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময়ে ব্যবসা-বাণিজ্যে এক ধরনের অনিশ্চয়তা ছিল।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং ব্যবসা-বাণিজ্যের শ্লথগতির প্রভাব পরবর্তী অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধিতে পড়েছে।

সম্প্রতি প্রকাশিত বিবিএসের সাময়িক হিসাবে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

বিবিএস জানায়, কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের তথ্যের ভিত্তিতে জিডিপি হিসাব করা হয়।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতে ঋণাত্মক ০ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৫২ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের অভ্যন্তরে স্থির মূল্যে ৯ লাখ ৮ হাজার ৫৪১ কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪০৩ কোটি টাকা। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মূল্য সংযোজন হয়েছিল ৮ লাখ ৫৯ হাজার ১০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com