1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিলিভার

এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯.৩৯ পিএম
  • ৬০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ে বিভিন্ন বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে মোট ২১ হাজার ৭৩২ জন অংশগ্রহণ করেছেন।

বিএসইসি জানিয়েছে, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ও কনফারেন্স আয়োজন করা হয়, যা বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

এছাড়া বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ শিক্ষা কার্যক্রম, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫ উদযাপন সংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে বিনিয়োগকারীদের প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৮৯৬ জন এবং পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ১৯৪ জন।

এ ছাড়া পুঁজিবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য ‘পুঁজিবাজার বিষয়ক কর্মশালায়’ অংশ নেন ৫২ জন। Seminar on Surveillance and Capital Issue & Financial Literacy of US SEC-এ অংশগ্রহণ করেন ৬১ জন এবং ডিএসইর ট্রেক হোল্ডারদের অনুমোদিত প্রতিনিধিদের প্রশিক্ষণে অংশ নেন ১০৬ জন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১ হাজার ২৯০ জন। এসএমই উদ্যোক্তাদের জন্য পাবলিক অফারিংয়ের মাধ্যমে মূলধন বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন ৩৫ জন এবং নারী বিনিয়োগকারীদের জন্য আর্থিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালায় অংশ নেন ২৬ জন।

শুধু কমিশনের আয়োজিত এসব কার্যক্রমেই মোট ৪ হাজার ৬৬০ জন অংশগ্রহণ করেন।

এ ছাড়া বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সিডিবিএল, আইসিবি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটস (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএসএম), ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের সম্মিলিত প্রশিক্ষণ কার্যক্রমে মোট ২১ হাজার ৭৩২ জন অংশ নেন।

প্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণকারীর সংখ্যা হলো—
কমিশন (প্রশাসন ও অর্থ ডিভিশন): ১ হাজার ৪৪২ জন, কমিশন (ফিন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন): ৪ হাজার ৬৬০ জন, কমিশন (মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স ডিভিশন): ৩০৮ জন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই): ৩ হাজার ৩৫০ জন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): ১ হাজার ৩৩৯ জন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল): ১১১ জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি): ১৮১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটস (বিআইসিএম): ২ হাজার ৫৮৯ জন, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএসএম): ১ হাজার ৩৩৯ জন, ব্রোকার: ৩ হাজার ৮৭৬ জন, পাবলিকলি লিস্টেড কোম্পানি: ১৮৫ জন এবং মার্চেন্ট ব্যাংকার: ২ হাজার ৩৫২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com