1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

আইএফআইসি ব্যাংক ও ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮.৩১ পিএম
  • ১২০ Time View

ঢাকা, ১৯ জুলাই ২০২৬:
আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত বুধবার, ১৫ জুলাই ২০২৬, ঢাকার মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মোহাম্মদ ফাইজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন এবং ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক, কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহ—ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল (ঢাকা), মেডিক্স (একটি বিশেষায়িত ক্লিনিক) এবং এম এ রশীদ হসপিটাল (জামালপুর) এ বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট ও স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com