1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

মঈন, রশিদ, লিভিংস্টোন ছাড়াও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৩.৫৭ পিএম
  • ১৬৫ Time View

সীমিত ওভারের ক্রিকেটে অধিক মনোযোগ দেয়ার কথা জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন মঈন আলী। আরেক স্পিনার আদিল রশিদ ২০১৯ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না। যদিও এই দুজনকেই দেখা যেতে পারে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। এমনটাই চাওয়া ইংল্যান্ডের নব্য টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের।

মঈন টেস্ট ছেড়েছেন আগেই। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরোপুরি অলরাউন্ডারও বনে গেছেন। এদিকে ২০১৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে খেলেন রশিদ। এরপর দলে সুযোগ পাননি তিনি।

ইংল্যান্ডের টেস্ট দলে অপরিহার্য সদস্যে পরিণত হন স্পিনার জ্যাক লিচ। তবে মঈন ও আদিলের দিকে নজর গিয়েছে ম্যাককালামের। এমনকি সীমিত ওভারের ক্রিকেটের আরেক অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকেও টেস্ট দলে চান তিনি।

ডেইলি মেইলকে ম্যাককালাম বলেন, ‘এই ব্যাপারে আমরা ভেবে দেখব। আমি নিশ্চিত, মো (মঈন) ফিরতে চায় আর ফেরার জন্য সে পুরোপুরি প্রস্তুত। ব্যাপারটা দারুণ চ্যালেঞ্জিং হবে। সন্দেহ নেই। যদিও আমি নিশ্চিত নই, আদিলের মতো কেউ পুরো বছর ধরে সবগুলো ম্যাচে খেলবে কিনা।

তবে তাদের ব্যাপারে আমার চিন্তাভাবনা হচ্ছে, তারা যদি আমাদের সেরা ক্রিকেটার হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলে দেখতে সমস্যা কী। লিভিংস্টোন, মঈন, রশিদদের সবাই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, অন্যান্য ফরম্যাটে তারা যথেষ্ট সফল। আপনি এমনটা ভাবতেই পারেন যে তাদের সাফল্য এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে আসবেন।’

এরই মাঝে ব্রিটিশ গণমাধ্যমগুলোর দাবি, ইতোমধ্যেই মঈনের সাথে ম্যাককালামের কথা হয়েছে। ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে ফিরে আসতে মঈনও রাজি হয়েছেন। মঈন, রশিদ, লিভিংস্টোন ছাড়াও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com