সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২৮ কোটি ৬৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আই পি ডি সি ফাইন্যান্স ,ইস্টার্ন হাউজিং, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ফার ইস্ট নিটিং , ড্রাগন সোয়টার , ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।