1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৩.৫৩ পিএম
  • ১৬০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রোববার দুপুরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে ডুবে যান পলাশ আহমেদ। প্রায় ২৫ মিনিট পর তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগেই তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com