1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১.২৩ পিএম
  • ১৪৭ Time View

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। এক দশমিক ৪৮ বিলিয়ন ডলারের আকু দায় পরিশোধের পর মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭২ বিলিয়ন মার্কিন ডলারে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন তহবিল (এলটিএফএফ) সমন্বয় ছাড়া দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৩৬৩ বিলিয়ন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী অফিসিয়াল রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭২২ বিলিয়ন ডলার। বাজারমূল্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৭ দশমিক ৯২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আকুর বিল পরিশোধের আগে দেশের মোট রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। নিয়মিত দুই মাস পরপর আকুর দায় পরিশোধের কারণে রিজার্ভে এমন সাময়িক কমেছে।

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর শুরুতেই প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে (১-৬ জুলাই) দেশে ৬৯৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে আসে ৪২৭ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১২৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।

প্রতি দুই মাস অন্তর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়। এ সময় বাংলাদেশকে আমদানি বিল পরিশোধ করতে হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ছাড় করা হয়, ফলে রিজার্ভ সাময়িকভাবে কমে যায়।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বর্তমানে এর সদস্য দেশ হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির হিসাব দুই মাস পরপর একবারে নিষ্পত্তি করা হয়। এ কারণে নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ তৈরি হলেও পরবর্তী সময়ে রপ্তানি আয়, রেমিট্যান্স ও অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রবাহের মাধ্যমে রিজার্ভ আবার বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com