1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০.২৯ পিএম
  • ১৭৩ Time View

ঢাকা, ২৭ জুন ২০২৬: ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদ তিনটি হলো—সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।

সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার) পদের মূল দায়িত্ব হবে—সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এই পদে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনের কাজ করতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং-এ (বিশেষ করে ইইই, সিএসই, ইসিই বা ইটিই) স্নাতক ডিগ্রিসহ বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সল্যুশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট পদের দায়িত্বের মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা, পাবলিক অ্যাফেয়ার্স-এর নানা উদ্যোগ পরিচালনা করা, শিল্প খাতের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রাম বাস্তবায়ন করা। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে (কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেস-এ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। পাশাপাশি টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদের মূল কাজের আওতায় রয়েছে—সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া, গ্রাহকদের সাথে যোগাযোগ তদারকি, মার্কেট অপারেশনস, সেলস প্রজেক্ট পরিচালনা এবং অংশীদারিত্ব (পার্টনারশিপ) উন্নয়ন। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং (বিশেষত ইইই, সিএসই, ইসিই, ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিসহ এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:

নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে হুয়াওয়ে মূলত দেশের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করতে দক্ষ স্থানীয় জনশক্তিকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com