1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বেক্সিমকো

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ২.২১ পিএম
  • ২৭৭ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ জুন থেকে ২৫ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৯ টাকা ২ পয়সা বা ৪০ দশমিক ৩৪ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।

অন্যদিকে সপ্তাহজুড়ে ১৪ দশমিক ৫১ শতাংশ দর পতনের কারণে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ড।

এ ছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- উসমানিয়া গ্লাস, এপোলো ইস্পাত, বেক্সিমকো সুকুক, খান ব্রাদার্স, ইউনিয়ন ক্যাপিটাল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও জিএসপি ফাইন্যান্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com