1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ৯.০৭ পিএম
  • ২৪০ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মাহাবুব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী বাজারস্থ জনতা ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির প্রমাণ পাওয়ার পর মাহাবুবকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে অভিযানের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com