1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬, ৯.০৪ পিএম
  • ২১৫ Time View

দেশজুড়ে ফুটবল উন্মাদনার এই সময়ে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন। ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে, আকর্ষণীয় পুরস্কার ও এক্সক্লুসিভ গিফট জেতার সুযোগ করে দিতেই ব্র্যান্ডটি এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ফুটবলপ্রেমীরা রিয়েলমির দেওয়া লিংক থেকে অফিসিয়াল টিম ফ্রেম ব্যবহার করে তাদের ফেসবুক প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন ও পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে পারবেন। এই আয়োজনে অংশ নেওয়া ফুটবলপ্রেমীদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি সি১০০আই স্মার্টফোন জিতে নেওয়ার দারুণ সুযোগ।

আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এই ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি সি৮৫ সিরিজের যেকোনো ডিভাইস কিনলে ক্রেতাদের জন্য থাকছে একটি লিমিটেড-এডিশন ফ্যান জার্সি। এছাড়া, যারা রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটি কিনবেন, তারা উপহার হিসেবে একটি এক্সক্লুসিভ রিয়েলমি ফুটবল ক্যাপ পাবেন।

পাশাপাশি, রিয়েলমি পুরো টুর্নামেন্ট জুড়ে ‘প্রেডিক্ট অ্যান্ড উইন’ কনটেস্টের আয়োজন করেছে। ফুটবলপ্রেমীরা ম্যাচ শুরু হওয়ার আগেই ফলাফল অনুমান করে তাদের ফুটবল সম্পর্কিত জানাশোনা পরখের পাশাপাশি, এক্সক্লুসিভ পুরস্কার জিতে নিতে পারবেন। ফুটবল মৌসুম শেষে সঠিক অনুমান করা তিনজন ভাগ্যবান প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হবে।

ফুটবল মানেই আবেগ, উদ্দীপনা ও সবাই মিলে একসাথে উল্লাসে মেতে ওঠা। রিয়েলমি এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বকাপের মহোৎসবকে ক্রেতাদের কাছে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে চায়; যেন তারা প্রিয় দলকে সমর্থন জানানোর পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পান। তাই স্টক ফুরিয়ে যাওয়ার আগেই, আপনার ম্যাচ দেখার পার্টনারকে সাথে নিয়ে নিকটস্থ রিয়েলমি স্টোর থেকে নির্বাচিত স্মার্টফোন কিনে লিমিটেড-এডিশন ফ্যান জার্সি ও এক্সক্লুসিভ ক্যাপ এখনই সংগ্রহ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com