1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮.০০ পিএম
  • ৯৬ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে সম্প্রতি সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সিলেট জেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি. লিড ব্যাংক হিসেবে এ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) জনাব আখলাসুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির।

সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল আর্থিক ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com