1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

পটুয়াখালীতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু 

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৩.৩৩ পিএম
  • ৩৯০ Time View

বরিশাল প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার  মাদারবুনিয়া  ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে সাপের কামড়ে আব্দুল জব্বার (৩২ )নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঐ সাপের খামারে কর্মচারি হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভূইয়া। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে রোগী হাসপাতালে আনার পরে সঠিক তথ্য না দেয়ার কারণে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার।

তিনি জানিয়েছেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর প্রথমে বলা হয় শ্বাস কষ্ট, পরে বলা হয় পোকামাকড়ে কামড়াতে পারে, এবং মারা যাওয়ার পরে বলা হয় সাপে কামড়িয়েছে।

এ দিকে মৃতের স্বজনরা অভিযোগ করেছেন সাপের খামারের মালিক রাজ্জাক বিশ্বাস সাপে কামড়ের কোনো তথ্য না দিয়ে বলেছেন জব্বার হঠাৎ করে অসুস্থ হয়ে পরেছেন। তাই স্বজনরা সঠিকভাবে চিকিৎসককে জানাতে পারে নি। তবে এ ব্যাপারে রাজ্জাক বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠো ফোনে সংযোগ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন তিনি পলাতক রয়েছেন। পটুয়াখালী সদর থানা থেকে জানানো হয়েছে লাশ ময়না তদন্ত করা হবে, তবে রোগীর স্বজনরা রাজ্জাক বিশ্বাসের নামে কোন লিখিত অভিযোগ প্রদান করেন নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com