1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১.২৯ এএম
  • ৯০ Time View

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বাস্তবায়িত Supporting Post COVID-19 Small Scale Employment Creation Project (SPCSSECP) এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ও অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি লাভ করেছে কর্মসংস্থান ব্যাংক।

এসপিসিএসএসইসিপি-এর আওতায় “Inclusive Finance and Enterprise Development” শীর্ষক সেমিনার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় এর জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও সেমিনারের প্রধান অতিথি নুরুন নাহার কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।

এসপিসিএসএসসিইপি কর্মসূচির প্রসারে কর্মসংস্থান ব্যাংক দৃঢ় প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভূক্তিতে কার্যকর ভূমিকা রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংক সনদে উল্লেখ করে। এ কর্মসূচির মাধ্যমে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের (CMSEs) মাঝে অংশগ্রহণকারী ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্বোচ্চ ঋণ বিতরণের মাধ্যমে নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কর্মসংস্থান ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করা হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসপিসিএসএসইসিপি-র প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, অতিরিক্ত পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক ড. শিরিন আক্তার, জিএফএ কনসাল্টিং গ্রুপের টিম লিডার আলী সাবেত, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com