1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

খুলনা-কলকাতা রুটে রোববার থেকে ফের চলবে মৈত্রী এক্সপ্রেস

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ৩.২৯ পিএম
  • ২২২ Time View

খুলনা: দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে পুনরায় চালু হতে যাচ্ছে দেশের দক্ষিণের জেলা খুলনার সঙ্গে কলকাতা রুটে চলাচলকারী একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। মহামারি করোনার কারণে দীর্ঘদিন খুলনা-কলকাতা রুটে বন্ধ থাকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ট্রেনটিকে বরণ করতে বেনাপোল সেজেছে নতুন সাজে।

মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় চলছে গত তিনদিন ধরে। স্টেশনে চলছে পরিষ্কারের কাজ। ২৭ মে বসানো হয়েছে উন্নতমানের ১৪টি সিসি ক্যামেরা।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, করোনার কারণে ২০ সালের ১৫ মার্চ মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ মৈত্রী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন পর বেনাপোলের মাটি স্পর্শ করবে।

ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশে রওনা দেবে ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com