1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০.০২ পিএম
  • ২২৮ Time View

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গুরুতর রোগের চিকিৎসায় ৬ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। ৮ জুন ২০২৬ তারিখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের স্বজন/মনোনীত ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। ক্যান্সারে আক্রান্ত বরগুনার মোঃ ইয়াসীন, যশোরের মোঃ আবু তালেব ঢালী ও টাঙ্গাইলের মোঃ আজগর আলী, কিডনি রোগে আক্রান্ত গাইবান্ধার মোঃ আবদুল্লাহ সোয়াইব নূর ও হবিগঞ্জের আরিফ আফতাব এবং স্পাইনাল কর্ড সার্জারির জন্য কিশোরগঞ্জের মোঃ জাকারিয়া হোসেনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত আয়োজনে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে আসছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকটি সদা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com