1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ, অনুমোদন পেল ৩০% লভ্যাংশ

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬, ১০.৩৫ পিএম
  • ১৪৯ Time View

সিটি ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, পরিচালকবৃন্দ আজিজ আল কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, রেবেকা ব্রোসন্যান, সৈয়দ রায়হান হাসান আলী, স্বতন্ত্র পরিচালকবৃন্দ মতিউল ইসলাম নওশাদ, নাজিমুদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এজিএম-এ অংশগ্রহণ করেন।

২০২৫ সালের ব্যাংকের ১ হাজার ৩২৪ কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফার প্রশংসা করে ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, তার আগের বছরের ১ হাজার ১৪ কোটি টাকা থেকে মুনাফার এই ৩১% প্রবৃদ্ধি সিটি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের স্মারক। বৈশ্বিক ও দেশীয় নানা অনিশ্চয়তার মধ্যেও সিটি ব্যাংক সুশাসন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে। আমরা ব্যালেন্স শিট শক্তিশালীকরণ, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং দেশের ব্যবসা ও জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রেখেছি। সামনে এগিয়ে যাওয়ার পথে আমাদের লক্ষ্য থাকবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এই সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনা করেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরে তাদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা, সুশৃঙ্খল প্রবৃদ্ধি এবং শক্তিশালী ব্যবসায়িক গতিশীলতার ভিত্তিতে ২০২৫ সালে সিটি ব্যাংক রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, উন্নত গ্রাহকসেবা এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চার মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। উন্নততর সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ ও বাড়তে থাকা ব্যবসায়িক আস্থাকে কাজে লাগিয়ে সিটি ব্যাংক দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ নির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত।

সভায় পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১৫% ক্যাশ এবং ১৫% স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য উপস্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com