1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

টাঙ্গাইলে আইইবি’র কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬, ১০.০০ পিএম
  • ১৯৫ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
দেশের পেশাজীবী প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের টাঙ্গাইল সাব-সেন্টারের কার্যক্রমে গতিশীলতা আনয়নে জেলার প্রকৌশলীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, আইইবি’র অন্যতম ভাইস প্রেসিডেন্ট(একাডেমিক ও আন্তর্জাতিক) খান মঞ্জুর মোর্শেদ।

টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক অডিটরিয়ামে বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট(এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানভির ইল হাসান তমাল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

টাঙ্গাইল সাব সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পিডিবি’র সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী মো. ওবায়দুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মো. ইসতিয়াক ইকবাল হিমেল প্রমুখ।

সভায় টাঙ্গাইল সাব-সেন্টারের সাংগঠনিক তৎপরতা সম্প্রসারণ, প্রকৌশলীদের সুবিধা-অসুবিধা ও প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর বিষয়ে সার্বিক করণীয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলার সকল দপ্তর-অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী(এসডিই) এবং বেসরকারি পর্যায়ের সকল সেক্টরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com