1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৮.৩৭ পিএম
  • ২৯৯ Time View

দিনাজপুরঃ– দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে
শুক্রবার (২৭ মে) সকাল ১১ টায় পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেশরভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টা পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু পাশে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী অনিক জানায়, সকাল ১১টার দিকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো। ট্রাকটি পথচারী পার্শ্ববর্তী লক্ষ্ণপুর পাঠানপাড়া গ্রামের মনার ছেলে ইশাকে চাপা দেয়। এসময় ট্রাকের পিষ্ট হয়ে তার শরীর দ্বি-খন্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করতে সক্ষম হন।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে। প্রায় আধাঘন্টা পর পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com