1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার-৩

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২.২১ পিএম
  • ১৪৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়।

মঙ্গলবার (২৬ মে) পরিচালিত এসব অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩নং চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় হাশেম হাজী বাড়ির সামনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক থেকে ৯৫ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা।

অপরদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তবর্তী শশীদল রেলক্রসিং সংলগ্ন সেলিমের চায়ের দোকানের সামনে থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ আবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আবুল মিয়ার বাড়ি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামে।

এছাড়া একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন মিয়া দুলালকে গ্রেপ্তার করেন। তিনি দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হুয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com